১৮৯৪-এর স্মৃতি রোমন্থন, রানাঘাটে ‘কবি মিলন উৎসব’ ঘিরে প্রস্তুতি

স্টিং সাহিত্য, রানাঘাট: ১৮৯৪-এর সেই ঐতিহাসিক কবি-সাক্ষাৎ এবার আবার ফিরে আসছে উৎসবের আবহে। নবীনচন্দ্র সেন ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণীয় মহামিলনের স্মৃতি সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর রানাঘাটে বসছে ‘কবি মিলন উৎসব’। মহকুমা শাসকের বাংলোয় আয়োজন থাকছে কবিতা পাঠ, সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের প্রস্তুতি নিয়ে গত ২ সেপ্টেম্বর মহকুমা শাসকের দফতরে বৈঠক হয়। মহকুমা শাসক মুহাম্মদ সবুর খানের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানসূচি ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

নবীনচন্দ্র সেন একসময় রানাঘাটের মহকুমা শাসক ছিলেন। তাঁর কর্মকালেই ১৮৯৪ সালে রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দুই কবির সেই ঐতিহাসিক মিলনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।

এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসকের সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট জয়ন্ত দে, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনুশ্রী গোস্বামী, সাংবাদিক শফিকুল ইসলাম ও বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়, বাচিক শিল্পী ইন্দ্রাণী ঘোষ, চন্দ্রজিৎ প্রামাণিক, সুব্রত গাঙ্গুলী, পার্থ কর এবং সমাজসেবী বলরাম সাহা-সহ বিশিষ্টজনেরা।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Developed by