শ্যামাপ্রসাদ ঘোষ -এর একটি কবিতা ‘মন কেমনের অসুখ’
মন কেমনের অসুখ শ্যামাপ্রসাদ ঘোষ রাজামশাই এর ছেলের অসুখ কী অসুখ কেমন অসুখ কেউ হদিশ পায় না। রাজবৈদ্য হাল ছাড়তেই ডাক পড়ল অমল কবিরাজের। কবিরাজ নাড়ি টিপে বললেন,এ মন কেমনের অসুখ গো সারা গায়ে ধুলো মাখতে হবে, তবে যদি সারে। ছেড়ে আসা গ্রাম থেকে ধুলো আনতে হবে মহারাজ আপনাকে নিজে গিয়ে আনতে হবে নিজের হাতে।…

