Categories: Flashকবিতা

কাব্য কবিরের একটি কবিতা  ‘চিঠি লিখ’

চিঠি লিখ

কাব্য কবির 

তোমার চিঠি না পাওয়াই সেই ডাক কোড
ভুলে গেছি আমি আজ,
তোমার চিঠি না পাওয়াই সেই ব্যস্ত ডাকঘরে
নেই আগের মত কাজ।

তোমার চিঠি না পাওয়ায় অগণিত ডাকঘর
বন্ধ হয়েছে প্রায়,
তোমার চিঠি না পাওয়ায় জম ধরেছে
ডাকবক্সের ঝুলানো তালায়।

তোমার চিঠি না পাওয়ায় চাকরি হারিয়েছে
সেই বৃদ্ধ পোষ্ট মাস্টার,
তার পুরাতন বাই সাইকেলের
বেল শুনি না আর।

তোমার চিঠি না পাওয়াই ডাকবক্স গুলো
শূন্য দাঁড়িয়ে আছে
কোন পিয়ন আর চিঠি নিতে আজ
আসে না তার কাছে।

এসব কিছু তোমার চিঠি না পাওয়াই।
প্রিয় অভিমানী,
সব অভিমান ভুলে একদিন চিঠি লিখ
আমার ঠিকানায়।

কবি পরিচয়: কাব্য কবির
মাজেদা গার্ডেন,বাড়ি নং 59,মাতাব্বর রোড, উত্তর বাড্ডা, ঢাকা।
01629340792

Recent Posts

কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে ‘সম্প্রীতির সেতু’—সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করছে প্রশাসন

স্টিং সাহিত্য: কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ সৃজনশীল প্রতিযোগিতা—‘সম্প্রীতির সেতু’। সমাজে শান্তি,…

6 months ago

কবি কৃষ্ণেন্দু কুইলির একটি কবিতা ‘প্রশ্ন’

প্রশ্ন মাগো আমায় বাঁচতে দাও পারছি না আর মোটে ;কেরিয়ার গড়ার স্বপ্নে যে বুকটা যাচ্ছে…

2 years ago

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের অধিককালেরও পুরানো। এই দীর্ঘ ইতিহাসের পেছনে গভীর ও ব্যাপক প্রভাব…

2 years ago

পদর্শক… / কালিশংকর বাগচী

পদর্শক... কালিশংকর বাগচী মম্বকমুণ্ডন করে মন্ত্রের পাঠ নিচ্ছে অন্ধকার, সন্ন্যাস নিতে ভবঘুরে-চোখ থেকে জ্যোতি নিংড়ে…

2 years ago

আমার প্রেমিকা / শুভায়ুর রহমান

আমার প্রেমিকা শুভায়ুর রহমান বস্তুত এখন কোন মুখ সামনে এসে অধিকার দেখায় না তাই আমার…

2 years ago

মুখ ও মুখোশ / শুভায়ুর রহমান

মুখ ও মুখোশ  শুভায়ুর রহমান বরাবরই মুখোশ দিয়ে মুখকে ঢাকার চেষ্টা হয় বরাবরই মুখকে লটকে…

2 years ago