না ফেরার দেশে চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শোকের ছায়া সাহিত্য জগতে

কল্যাণ অধিকারী: না ফেরার দেশে চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। থেমে গেল সাহিত্য রচনার কলম। মঙ্গলবার সকালে প্রয়াত হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বয়স হয়েছিল ৯৪। খবরে শোকাহত দুই বাংলার আপামর সাহিত্য প্রেমী মানুষজন।

বার্ধক্যজনিত কারণে চলছিল চিকিৎসা। শরীর সায় দিচ্ছিল না। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন। মঙ্গলবার বেলা বারোটা পঁচিশ মিনিটে প্রয়াত হন সাহিত্য পুরষ্কার পাওয়া কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার পান। ছিলেন সকলের পরম প্রিয়জন। হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হবে বাড়িতে। পরে মরদেহ শায়িত রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানেই শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানাবেন। ‘রাজা তোর কাপড় কোথায়’ আজও সমাদৃত বাঙালির মননে।

শৈশবের পুরোটাই পূর্ববঙ্গে যা বর্তমান বাংলাদেশ নামে পরিচিত ওখানেই ঠাকুরদা আর ঠাকুমার কাছে কেটেছে। কবি জীবনে পেয়েছেন একাধিক পুরষ্কার। উল্টোরথ পুরস্কার, সত্তরের দশকে পেয়েছেন তারাশঙ্কর-স্মৃতি পুরষ্কার। পাশাপাশি পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। এছাড়া আনন্দ শিরমণি। এবং ২০০৭ সালে ডক্টরেট (কলকাতা বিশ্ববিদ্যালয়) উপাধি পান।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent Posts

কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে ‘সম্প্রীতির সেতু’—সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করছে প্রশাসন

স্টিং সাহিত্য: কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ সৃজনশীল প্রতিযোগিতা—‘সম্প্রীতির সেতু’। সমাজে শান্তি,…

9 months ago

কবি কৃষ্ণেন্দু কুইলির একটি কবিতা ‘প্রশ্ন’

প্রশ্ন মাগো আমায় বাঁচতে দাও পারছি না আর মোটে ;কেরিয়ার গড়ার স্বপ্নে যে বুকটা যাচ্ছে…

2 years ago

বাংলা সাহিত্যের ইতিহাস

বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের অধিককালেরও পুরানো। এই দীর্ঘ ইতিহাসের পেছনে গভীর ও ব্যাপক প্রভাব…

2 years ago

পদর্শক… / কালিশংকর বাগচী

পদর্শক... কালিশংকর বাগচী মম্বকমুণ্ডন করে মন্ত্রের পাঠ নিচ্ছে অন্ধকার, সন্ন্যাস নিতে ভবঘুরে-চোখ থেকে জ্যোতি নিংড়ে…

2 years ago

আমার প্রেমিকা / শুভায়ুর রহমান

আমার প্রেমিকা শুভায়ুর রহমান বস্তুত এখন কোন মুখ সামনে এসে অধিকার দেখায় না তাই আমার…

2 years ago

মুখ ও মুখোশ / শুভায়ুর রহমান

মুখ ও মুখোশ  শুভায়ুর রহমান বরাবরই মুখোশ দিয়ে মুখকে ঢাকার চেষ্টা হয় বরাবরই মুখকে লটকে…

2 years ago